
ডেক্স রিপোর্ট ঢাকা। katha24.com
মোঃ মোখলেছুর রহমান দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি
এতে দুই পক্ষেরই দুই-একজন করে আহত হলেও, সবুজপুরের পক্ষের গুলো গুরুতর বেশি হয়! সেই সূত্রকে কেন্দ্র করে আজ ১৭/০৪/২৬ ইং সবুজপুরের পক্ষের প্রায় ১৫০ সদস্যদের একটি দল বিকাল ৪:০০ টার দিকে সাপমারী জাবেদ মোড় হয়ে কাঠারবিল বাজার পর্যন্ত মহড়া দিয়ে চলে যায়। এরপর থেকেই বাজারে থমথমে পরিস্থিতি বিরাজ করে!
কিন্তু রাত ৯:০০ টার দিকে সবুজপুরের লোকজন পুনরায় দেশীয় লাঠিসোটা নিয়ে, জাবেদ মোড়ে সাবাজল হুজুরের উপর চা খাওয়া অবস্থায় অতর্কিত হামলা চালায়! অবস্থা টের পেয়ে সাবাজল হুজুর মোড়ের পশে দৌড়ে নিজের বাড়িতে গিয়ে দেশীয় অস্ত্র বের করে, এবং চিৎকার দিয়ে সবাইকে আসতে বলে। সাবাজল হুজুরের চিৎকারে মূহুর্তেই সাপমারীর লোকজন হাতের কাছে যা পায় তাই নিয়ে সবুজপুরের লোকদের ধাওয়া করে। সবুজপুরের লোকেরা কোনোরকমে প্রাণ নিয়ে পালিয়ে যায়। পরে সবুজপুরের লোকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুজিবুর স্যারের বাড়ির পাশের মোড়ে, আর সাপমারীর লোকেরা জাবেদ মোড়ে অবস্থান নেয়।
প্রায় ঘন্টা দুয়েক দুই পক্ষের উত্তেজনাপূর্ণ অবস্থানের পর, অন্যান্য স্থানীয় লোকজনদের অনুরোধে দুই পক্ষই যার যার মতো চলে যায়। কিন্তু, এখনো বলা যাচ্ছেনা পরিস্থিতি পরবর্তীতে কোন দিকে মোড় নেয়! এই নিয়ে আশেপাশের এলাকাগুলোতেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।